নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিপুল পরিমাণ নকল বিড়ি ও তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের উপর হাটদৌল এলাকায় সওদাগর আলীর বাড়িতে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন—সওদাগর আলী ও আব্দুল মানিক।
অভিযানে ১৪০ কেজি তামাক, প্রায় ১ লাখ ৮০ হাজার খালি বিড়ি, এক হাজার ব্যান্ডরোলসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় বিড়ি ফ্যাক্টরি কর্তৃপক্ষ জানায়, তারা দীর্ঘদিন ধরে নামীদামি ব্র্যান্ড নকল করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি তৈরি করছিলেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য