admin
১২ অগাস্ট ২০২৫, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা মাসুদ রানারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল উপজেলায উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মঙ্গলবার দুপুর ১২ টায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচার ও রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা মাসুদ রানাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি আয়োজন করেন স্থানীয় সাংবাদিক সমাজ। এতে অংশ নেন উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ। রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আশরাফুল আলম বলেন, সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলাকেটে হত্যা করা হয়েছে। ক্যাসিনো সম্রাট ও বীমার নামে কয়েকশত মানুষের অর্থ আত্মসাতকারী মাসুদ রানার নিকট তার এ অবৈধ কর্মকান্ডের সংবাদ সংগ্রহ করতে গেলে আমার সাংবাদিকদের মামলা ও প্রাণনাশের হুমকি এবং রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দেয়ার হুমকি দেন এ মাসুদ রানা। সময় তিনি ৪৮ ঘন্টার মধ্যে এ মাসুদকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান ।

এ সময় আরও বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম শিল্পি, দৈনিক বায়ান্ন আলো পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, মোহনা টিভি প্রতিনিধি ফারুক আহমেদ সরকার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ, সাংবাদিক নাজমুল দৈনিক সকালের সময় প্রতিনিধি লেমন, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান জামান মনি, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, গন অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা তারেক মাহমুদ প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০