admin
৭ নভেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে শীতের আগমনী বার্তা-খেজুরের রসের মৌসুম শুরু

নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনী বার্তা নিয়ে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের মৌসুম। গ্রামের মানুষ এখন ব্যস্ত সময় পার করছেন খেজুর গাছ পরিষ্কার,ছেঁটে দেওয়া এবং রস সংগ্রহের কাজে।

গাছি মোঃশরিফুল ইসলাম জানান,ভোরের শিশিরে ভেজা খেজুর গাছ থেকে যখন প্রথম রস পড়তে শুরু করে, মনে হয় সারা বছরের পরিশ্রম সার্থক হয়েছে। যত ভালোভাবে গাছগুলো যত্ন করি, তত বেশি মিষ্টি রস পাওয়া যায়।”

প্রতিবেশী মোঃ এলিন ইসলাম বলেন,গাছিরা যত্ন ও ধৈর্য ধরে কাজ করছে, তাদের পরিশ্রম সত্যিই প্রশংসনীয়।এর ফলে গ্রামের প্রতিটি বাড়িতে শীতের মিষ্টি স্বাদের রস পৌঁছায়।”

মানবাধিকারের এক কর্মী মোঃ সাহাবুল ইসলাম বলেন, “খেজুর রস সংগ্রহের এই শীতকালীন মৌসুমে আমরা চাই, গাছিরা নিরাপদে তাদের কাজ সম্পন্ন করুক। স্থানীয়দের সুরক্ষা নিশ্চিত করতে সতর্ক থাকা অপরিহার্য। এটাই মানবতার এবং দায়িত্বশীলতার পরিচয়।”

গ্রামের প্রতিটি প্রান্তে দেখা যায় গাছিদের সতর্ক ও পরিশ্রমী উপস্থিতি হাতে বঁটি,কোমরে দড়ি,পিঠে বাঁশের পাইপ। রাতভর খেজুর গাছের কাঁধে ঝুলে থাকে কলস;সকালে ভোরের আলোতে টপটপ করে পড়ে খাঁটি খেজুর রস।এই রস দিয়েই তৈরি হয় খেজুরের গুড় ও পাটালি যা বাঙালির রান্নাঘরে শীতের আসল স্বাদ জাগিয়ে তোলে।

প্রবীণরা বলেন,খেজুর গাছ মানেই শীতের আগমন।রস নামার শব্দ শুনলেই মনে হয় শীত এসে গেছে।”
এভাবে আত্রাইয়ের মানুষ শীতের ঐতিহ্যবাহী মিষ্টি উপহারকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

২

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

৩

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

৪

সান্তাহারে জেল ও জুলুমের শিকার বিএনপির নেতা কর্মীকে গণ সংবর্ধনা  

৫

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

৬

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

৭

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৮

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৯

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১০

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

১১

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১৩

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

১৪

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১৫

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১৬

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৭

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৮

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৯

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০