admin
১৬ নভেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ায় বহু প্রত্যাশিত কাবিখা প্রকল্পের অধীনে ১৬০ ফুট রাস্তার এইচ-বিবি করণ ও সংস্কার কাজের উদ্বোধন হয়েছে।

শনিবার সকালে গৌরীপুর এলাকায় ফিতা কেটে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।

বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড—খোলিলের বাড়ি থেকে মজিবরের বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। বর্ষায় কাদায় অচল, শুকনায় ধুলায় ভরা—এ পথ দিয়ে চলাচলে ছিল স্থানীয়দের নিত্য ভোগান্তি। বিভিন্ন সময়ে আশ্বাস এলেও পুনর্গঠন কার্যক্রম বাস্তবে রূপ নেয়নি।

অবশেষে কাবিখা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মুখে। তারা বলেন, “এ রাস্তা ঠিক হলে স্কুলে যাওয়া, বাজারে যাওয়া—সবকিছুই সহজ হবে। দীর্ঘদিন পর মনে হচ্ছে আমাদের কথাগুলো কেউ শুনেছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, “গৌরীপুরবাসীর অপেক্ষার শেষ হোক—এটাই চেয়েছি। প্রতিশ্রুতির জায়গায় কাজকে দাঁড় করাতেই এ উদ্যোগ।”
তিনি আরও জানান, এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও সুবিধা বাড়বে।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের আশা—সংস্কার কাজ শেষ হলে শুধু চলাচলই নয়, গ্রামীণ জীবনের সার্বিক সুবিধা এক ধাপ এগিয়ে যাবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০