admin
১৭ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে সিএনজি সমিতির বিরোধে ৫ রুটে চলাচল বন্ধ, সেনা ক্যাম্পে দুই পক্ষকে তলব

হবিগঞ্জের বানিয়াচং–গ্যানিংগঞ্জ বাজার সিএনজি অটোরিকশা মালিক সমিতি ও হবিগঞ্জ খোয়াই মুখ স্ট্যান্ডের মধ্যে সিরিয়াল ফি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চরম আকার ধারণ করেছে। অতিরিক্ত ফি আদায় ও শ্রমিকদের মারধর–গাড়ি ভাঙচুরের সর্বশেষ ঘটনায় টানা দ্বিতীয় দিনের মতো পাঁচটি রুটে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।
রোববার সকালে খোয়াই মুখ স্ট্যান্ডে সিরিয়াল দিতে গেলে বানিয়াচং সমিতির শ্রমিকদের মারধর ও একটি অটোরিকশা ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনাটি ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টা হামলার পরিস্থিতি সৃষ্টি হয়। নিরাপত্তাহীনতার কারণে বানিয়াচং সমিতির নেতৃবৃন্দ পাঁচটি রুটে সিএনজি বন্ধ ঘোষণা করেন।
এ ঘটনায় বানিয়াচং সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক এস.আর. সবুজ মিয়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, খোয়াই মুখ স্ট্যান্ডের কয়েকজন ব্যক্তি নির্ধারিত ১০ টাকার বদলে জোরপূর্বক ২০ টাকা সিরিয়াল ফি আদায় করে আসছে এবং ফি না দিলে শ্রমিকদের চলাচলে বাধা দেওয়া হয়।
শ্রমিক–নেতারা জানান, অতিরিক্ত ফি না দেওয়ায় তাদের ওপর হামলা হয়েছে। যাত্রীরা জানান, সিএনজি বন্ধ থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ টমটম–মিশুকে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে।
বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় ১৭ নভেম্বর দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা সেনা ক্যাম্পে দুই পক্ষকে উপস্থিত হতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন মালিক সমিতির সভাপতি মো. শাহেদ মিয়া।
এদিকে বানিয়াচং ইউএনও মাহমুদা বেগম সাথী বলেন, অতিরিক্ত ফি আদায় বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হামলা–ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০