admin
৯ অগাস্ট ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পালকিতে বউ, উপহারে বাইসাইকেল সেসময় এর রাজকীয় ব্যাপার

একসময় দেশে পালকিতে চড়ে বিয়ে। বিয়েতে বরকে বাইসাইকেল উপহার দেওয়াটা ছিলো একটি রাজকীয় ব্যাপার। বাঙালি সংস্কৃতিতে পালকি এক সময়ের খুবই জনপ্রিয় বাহন ছিল। বিয়ে বা রাজা জমিদাররা কোনো জায়গায় গেলে বাহন হিসেবে পালকি ব্যবহার করতেন। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেছে পালকি।

এ প্রজন্মের অনেকেই পালকি দেখেনি। পালকিতে বর এবং পেছনে পায়ে হেঁটে কনে বাড়িতে যান বরযাত্রীরা। এ সময় গ্রামের মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের পালকিতে যাওয়ার দৃশ্য উপভোগ করতেন। ঘোড়ার গাড়ি অথবা গরু মহিষের গাড়িতে চড়ে মানুষ গন্তব্যে যাতায়াত করতো। মটরগাড়ি তেমন ছিলো না। দিন বদলের হাওয়ায় বদলে গেছে এ সকল কিছু। বাঙালি সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। আগের দিনের অনেক কিছু এখন সোনালী অতীত।

৯০ দশকে কনের বাড়ি থেকে বিয়েতে বাইসাইকেল উপহার বরের বাড়ি আসলে। গ্রাও গ্রাম থেকে লোকজন এসেছেন সেই উপহার এর সাইকেল দেখতে। অনেকের স্বপ্ন ছিল একটি বাইসাইকেল। মেঠো পথে নতুন বর কনে বাইসাইকেল করে শশুর বাড়িতে আসা যাওয়ার দৃশ্য ছিলো মনোমুগ্ধকর। বিবাহের দিনে হলুদ রঙের শাড়ী পড়ে নারীদের সারিবদ্ধ ভাবে কলসি কাঁকলে নিয়ে পানি আনতে যাওয়া। হলুদ সন্ধ্যা,রঙ খেলা এসব যুক্ত করে বিয়ে বাড়িতে বাড়তি আনন্দের। বাঙালি বিয়ের অনুষ্ঠান মানে ছিল আনন্দের মিলনমেলা। কনে বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গান বাজনার হাসি ঠাট্টা। কনের সাজ-সজ্জায় লাল শাড়ী,আলতা,কাচের চুড়ি,টিপ,লেজ ফিতা,আয়না। বরের সাজ-সজ্জায় লাল পাঞ্জাবি সাথে গলায় মালা, হাতে রোমাল।

কলাপাতায় মোড়ানো স্বাগতম গেইট বাহারি রঙের শরবত,বিস্কিট চানাচুর খেতে দেওয়ার দৃশ্য এখন আগের মতো চোখে পড়ে না। নগদ অর্থের পাশাপাশি হাত ঘড়ি দেয়াল ঘড়ি,কাসার জিনিসপত্র ছিলো সে সময়কার নিয়মিত উপহার। কনের বাড়ি থেকে বাইসাইকেল না দেওয়ায় বিয়ে ভেঙে যাওয়ার ইতিহাস ও রয়েছে এই দেশে।

বর্তমানে বিয়েতে সুকৌশলে উপহার যৌতুকের তালিকায় লাখ টাকা, মোটরসাইকেল, দামি দামি আসবাবপত্র এ এক তুচ্ছ ব্যাপার। পালকির পরিবর্তনে প্রাইভেট কার,বাসে আসেন বর ও বরযাত্রী। দিন বদলের সাথে বদলে গেছে মানুষ চাওয়া পাওয়া। এখন শহর গ্রামে বিয়েতে শুরু থেকে শেষ পযন্ত সবই করেন ইভেন্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০