admin
১৬ অগাস্ট ২০২৫, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ দফা দাবি রাবি শিক্ষক-কর্মকর্তাদের

প্রাতিষ্ঠানিক সুবিধা অর্থাৎ ভর্তিতে শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের পূর্বের সুবিধা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তবে এই সুবিধাকে পূর্বের পোষ্য কোটা থেকে ভিন্ন বলে দাবি করেন তারা।

শনিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডিন’স
কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবিগুলো জানান তারা।

পোষ্যকোটা ছাড়াও ক্যাম্পাসের সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পর্যাপ্ত আবাসিকতা,পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকগনের জন্য ব্যক্তিগত চেম্বারের ব্যবস্থা ও গবেষনার জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধিকরণের দাবি জানান তারা।

এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুদমুক্ত ঋনের ব্যবস্থা, কর্মকর্তা ও কর্মচারীদের দাপ্তরিক কাজের পরিবেশ উন্নয়নের এবং ফ্যাসিবাদী, দূর্নীতিবাজ ও নিপীড়কদের দ্রুত বিচার ও শান্তি নিশ্চিতকরণেরও দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অ্যগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল আলিম বলেন, শিক্ষার্থীদের জুলাই ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রূপ নেয়ার প্রেক্ষাপটে ৫ আগষ্ট স্বৈরাচারী ও ফ্যাসিবাদী হাসিনার পলায়নের মধ্য দিয়ে তার সরকারের পতনসহ দীর্ঘ ১৫ বছরের গুম-খুন ও জুলুম-নির্যাতনের অবসান ঘটে। এই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার সতঃস্ফূর্ত অংশগ্রহণের পিছনে যে জন-আকাংখা ছিল তা হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা পুনঃ লপ্রতিষ্ঠা। কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ১ বছর অতিক্রান্ত হলেও সেই জন-আকাংখা পূরণে সরকার তেমন কোন অগ্রগতি অর্জন করতে পারেনি।

প্রফেসর আব্দুল আলিম বলেন, আমাদের প্রিয় প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রও প্রায় একই রকম। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য অংশিজনদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আবাস, যাতায়াত সুবিধা, পেশাগত সুযোগ সুবিধার মানোন্নয়ন এবং ফ্যাসিবাদী, দুর্নীতিবাজ ও নিপিড়কদের দ্রুত বিচার ও শাস্তির ব্যবস্থা, ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এসব অতি প্রয়োজনীয় বিষয়সমূহে ফলপ্রসূ অগ্রগতি সাধনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগন আন্দোলন কর্মসূচী ঘোষনা করেছে।

তিনি আরো বলেন, দেশের সর্বত্র বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রেণী-পেশার মানুষের সন্তানদের জন্য সরকারীভাবে ঘোষিত সুবিধা বজায় আছে। উদাহরণ স্বরূপ, ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, শাহজালাল ও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াসহ অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ সুবিধা বহাল থাকা কিংবা পুর্নবহালের কথা সকলের জানা আছে। আমাদের প্রিয় প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নামক ভূখন্ডটির বাইরের কোন বিচ্ছিন্ন অংশ নয়। এহেন পরিস্থিতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদানের জন্য প্রশাসনের নিকট আমরা জোর দাবী জানাচ্ছি। সকল প্রকার

সংবাদ সম্মেলনে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ আমিরুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ  আল মামুন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, অফিসার সমিতির  সভাপতি মোক্তার হোসেন ও কোষাধ্যক্ষ, মাসুদ রানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০