এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
১ এপ্রিল ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

নাটোরের লালপুরে তেল বিক্রির অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক ওমর ফারুক। আহত অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ওমর ফারুককে দেখতে যান লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
হারুনুর রশিদ পাপ্পু বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি হস্তক্ষেপ। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ অন্যান্য নেতাকর্মীরা।
জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার কদিমচিলান এলাকার সাদিয়া তেল পাম্পে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক, যিনি এশিয়ান টেলিভিশনের লালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত, জানান—পাম্পটিতে মোটরসাইকেলে ১০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। এ সময় তিনটি ৫০ লিটারের কন্টেইনারে তেল দেওয়ার দৃশ্য ধারণ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী প্রথমে তাকে গালাগাল করেন। পরে পুলিশের উপস্থিতিতেই ৫-৬ জন ব্যক্তি তাকে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল বারী বলেন, তিনি হামলায় জড়িত নন। তিনি শুধু ভিডিও ধারণে নিষেধ করেছিলেন, পরে কিছু উত্তেজিত ব্যক্তি ওই ঘটনার সঙ্গে জড়িত হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০