বাগাতিপাড়া প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলাম নিয়ে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বাগাতিপাড়ায় বিক্ষোভ

ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শিমুল কর্মকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা। সমাবেশ থেকে অভিযুক্তের বিচার নিয়ে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার দয়ারামপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পার্শ্ববর্তী লালপুর উপজেলার ধুপইল বাজার প্রদক্ষিণ করে পুনরায় দয়ারামপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

দয়ারামপুর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি নাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাটোর জেলা শাখার সহ-সেক্রেটারি সৈয়দ আতিকুর রহমান, হেফাজতে ইসলাম বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি ও ফুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আহাদ, হেফাজতে ইসলাম গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আহাদ, প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি তৌহিদ বিন আজহার এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী সরকার।

বক্তারা অভিযোগ করেন, শিমুল কর্মকার গুরুদাসপুর পৌর এলাকার বাসিন্দা এবং তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট করেছেন। তাঁরা বলেন, অতীতেও ইসলাম নিয়ে কটূক্তির ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। অভিযুক্ত গ্রেপ্তার হলেও ন্যায্য বিচার নিয়ে তাঁদের শঙ্কা রয়েছে বলে দাবি করেন তারা।

সমাবেশে বক্তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৪ জুলাই রাতে ‘শিমুল’ নামের একটি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র মক্কা ও মদিনার কয়েকটি ছবি বিকৃত করে প্রকাশ করা হয়েছে—এমন অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে প্রতিবাদ শুরু হয়। পরে ৫ জুলাই রাতে ঢাকার নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিমুল কর্মকারকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০