admin
২০ অগাস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় মাধ্যমিক শিক্ষকদের পদসোপান ও নবম গ্রেড দাবিতে মানববন্ধন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে “ভোলা জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার”-এর আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একই শিক্ষাগত যোগ্যতা নিয়েও কলেজ শাখার শিক্ষকদের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও মাধ্যমিক শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়া হয়েছে, যা চরম বৈষম্য। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষকরা এভাবে বঞ্চনার শিকার হয়ে আসছেন।

শিক্ষকরা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি ২০১২ সালে গেজেটেড মর্যাদা পেলেও এখনও এন্ট্রিপদ ১০ম গ্রেডেই রয়ে গেছে। অথচ কলেজ শিক্ষকেরা শুরু থেকেই নবম গ্রেডে ভুক্ত। একই নিয়োগ যোগ্যতা থাকা সত্ত্বেও এ বৈষম্য অযৌক্তিক।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের মর্যাদা না বাড়ালে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই তারা অবিলম্বে এন্ট্রিপদ নবম গ্রেড এবং কলেজ শিক্ষকদের মতো চার স্তরীয় পদসোপান বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনেরও আহ্বান জানান তারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০