admin
১০ অগাস্ট ২০২৫, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক হত্যার প্রতিবাদে বড়াইগ্রামে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাংবাদিকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের একটি গভীর ষড়যন্ত্র। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আলহাজ সাইফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সরকার, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মেমন, বড়াইগ্রাম ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন, বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, টেলিভিশন রিপোর্টার ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) নাটোর জেলা শাখার সহ-সভাপতি জাহিদ হাসানসহ বড়াইগ্রামে কর্মরত সব সাংবাদিক।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

আত্রাইয়ে উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়লেন প্রধান শিক্ষক জলিল

বিকাশের টাকা আত্মসাৎ-বিকাশকর্মী গ্রেফতার

১০

সব পুড়ে গেলেও অক্ষত কোরআন শরিফ

১১

জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

১২

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

১৩

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

১৪

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

১৫

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৬

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৭

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

১৮

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

১৯

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

২০