admin
১১ অগাস্ট ২০২৫, ৪:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জের বানিয়াচংয়ে শীর্ষ ইয়াবা সম্রাট সাইদুল সেনাবাহিনীর হাতে গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ ইয়াবা সম্রাট সাইদুল হক(৪০)মাদক সহ গ্রেফতার হয়েছে।

এ সময় সেনাবাহিনী গ্রেফতারকৃত সাইদুলহক এর কাছ থেকে ৮৪পিস ইয়াবা,আড়াইশ গ্রাম গাঁজা ও ৮ পিস ইয়াবা কন্ট্রোলার ও ১লিটারের ১টি বিদেশি মদের বোতল,ফুয়েল পেপার০৪ পিস,মোবাইল ফোন ০৪ টি,দেশী কেচি ২ টি ও ইয়াবা বিক্রির ১টি নোট খাতা উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে জানাযায়,৯ আগষ্ট(শনিবার)রাত ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদের আর্মি ক্যাম্প থেকে একদল সেনা সদস্য উপজেলা সদরের ১নং উওর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দওপাড়া গ্রামে শীর্ষ মাদক ব্যবসায়ী সাইদুলহকের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

তাদের অভিযানকালে কুখ্যাত শীর্ষ মাদক ব্যবসায়ী সাইদুলহককে উল্লেখিত মাদক ও সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইদুল হক দত্তপাড়া গ্রামের মোঃআব্দুল হক মিয়ার পুত্র।

পরে তাকে বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই রুপক দাস এর নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য,সাইদুল হক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে কামিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

দু’টি উপজেলায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ সকল ধরনের মাদকের পাইকারি ও খুচরা সেইল দিয়ে যুব-সমাজকে ধ্বংসের দিকে ঠেলে।

এই মাদকের টাকা সংগ্রহের জন্য এলাকায় চুরি,ছিনতাই,ডাকাতি সহ নানান ধরনের অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে।

এই শীর্ষ মাদক সম্রাটের বিরুদ্ধে বানিয়াচং থানা সহ বিভিন্ন থানায় ১৭ থেকে ১৮টি মামলা রয়েছে।

এসব মামলার মধ্যে ইয়াবাসহ চুরি,ছিনতাইয়েরও মামলা রয়েছে।

এমনকি র‍্যাবের কাছেও ১০০০পিছ ইয়াবা বিক্রিকালে গ্রেফতার হয়।

এছাড়াও ডিবি পুলিশসহ বিভিন্ন থানা পুলিশের হাতে ইয়াবা সহ গ্রেফতার হয় এই শীর্ষ মাদক সম্রাট সাইদুলহক।

এসব মামলা থেকে জামিনে বেরিয়ে এসেই পুরোদমে শুরু করে কারবার ।
কোটি টাকা কামিয়ে নিজ বাড়িতে তৈরী করেছে আলিসান ২য় তলা বৈশিষ্ট্য বাড়ি।

বাড়ির পাশে ২০ ফুট উচ্চতা দিয়ে তৈরী করেছে বাউন্ডারি।পুরো বাড়ি ঘিরে রেখেছে নিজের নিরাপত্তার জন্য।

গত বছরের ৫ আগষ্টের রাতে বানিয়াচং থানার(এসআই শন্তুস) পুলিশ সদস্য হত্যার সাথে জড়িত থাকার ও অভিযোগ রয়েছে।

৫ আগষ্টের পর বানিয়াচং থানা পুলিশের হাতে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার হয়।

৩/৪ মাস হয় স্ত্রীর চিকিৎসার কাগজ পত্র দেখিয়ে এবং সিলেট ম্যাডিকেল ভর্তী রয়েছে এমন তথ্য উপাত্ত দিয়ে আইনজিবী দ্ধারাতে জামিনে বেরিয়ে আসে বলে জানিয়েছেন এলাকাবাসী।

কারাগার থেকে বের হয়েই শুরু করে পুরোদমে ইয়াবা সহ সকল ধরনের মাদকের পাইকারি ও খুচরা ব্যবসা।

এমনকি বানিয়াচং উপজেলার সকল মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ধরে মাদক সংগ্রহ করে দিয়ে যাচ্ছিলো এই শীর্ষ ইয়াবা সম্রাট সাইদুলহক।

এছাড়াও পাশ্ববর্তী উপজেলা আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক সরবরাহ করে আসছিলো বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সময়ের সহযোগী এক শ্রমিক।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)গোলাম মুস্তফা সাইদুলহক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,তিন চার মাস পূর্বেও তার পুলিশ ইয়াবাসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছিলেন কিন্তু আইনের ফাঁকফোকরে বেরিয়ে এসেই তারা ব্যবসায় নেমে পড়ে।

তবে আমাদের পুলিশ তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছেন।

এছাড়াও সাইদুলহককে মাদক আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

২

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৩

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৪

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৫

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৬

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৭

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৮

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৯

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১০

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১১

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১২

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৩

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৫

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৭

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৮

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৯

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

২০