admin
১৩ অগাস্ট ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধার সবগুলো নদ-নদীর পানি বিপদ সীমায়

গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা, করতোয়া ও যমুনা—সবগুলো প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদে ফুলছড়ি পয়েন্টে পানি বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। একইভাবে ঘাঘট নদে গাইবান্ধা সদর অংশে, তিস্তা নদীর সুন্দরগঞ্জ ও কাউনিয় পয়েন্টে, করতোয়া নদীর গোবিন্দগঞ্জ অংশে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।

বুধবার ১৩ আগষ্ট এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বিকাল ৬ টার সময় রেকর্ডকৃত তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে বর্তমান ১৮.৩৮ সেন্টিমিটার , তিস্তা নদীর সুন্দরগঞ্জ পয়েন্ট বিপদসীমার ০.২৩ সেন্টিমিটার নিচে ২৯.০৮ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে বর্তমানে ১৯.৬৮ সেন্টিমিটার,করতোয় নদীর চক রহিমাপুর পয়েন্টে বিপদসীমার দেড় সেন্টিমিটার নিচ দিয়ে বর্তমানে ১৮.০১ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি পাওয়ায় সাদুল্লাপুর, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাঘাটা, গোবিন্দগঞ্জ ও সদর উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল ইতোমধ্যে পানি ঢুকে গেছে। কৃষিজমিতে পানি ঢুকে আমন ধান ক্ষেত , বীজতলা, সবজি ক্ষেত এবং আউশ ধানের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। অনেক গ্রামীণ রাস্তা উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে।

এদিকে তিস্তা তীরবর্তী এলাকার মানুষ বন্যার আশঙ্কায় ঘরের আসবাব ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে বলে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জানাগেছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, হাফিজুল হক মুঠোফোনে জানিয়েছে, উজানের ঢল ও গত রাত থেকে ভারী বর্ষণের ফলে গাইবান্ধায় প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এসময় তিনি আরও বলেন ইতিমধ্যে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি চলছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

১

আদমদীঘিতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আব্দুল মহিত তালুকদার এমপি

২

পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

৩

ধর্ম যার যার, উৎসব সবার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

৪

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

৫

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

৬

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

৭

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার

৮

বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক

৯

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

১০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

১১

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১৪

১২

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

১৪

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৫

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

১৬

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

১৭

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু 

১৮

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

১৯

সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হুইপ দুলুর

২০