admin
১৪ অগাস্ট ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাঘাটার ভরতখালীতে শহীদ সজল চত্বরে স্মারক ফলক উন্মোচন

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্লাবাজার রেলগেট চত্বরে বৃহস্পতিবার (১৪ই আগস্ট) শহীদ সাজ্জাদ হোসেন সজল চত্বরে স্মারক ফলক উন্মোচন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে চত্বরের স্মারক ফলকটির উন্মোচন করেন শহীদ সজলের বাবা খলিলুর রহমান ও মা শাহিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাল তমাল, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন প্রধান লাবু, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক এনামুল হক সরকার, ভরতখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শওকত মির্জা রোস্তম, সাধারণ সম্পাদক মজিদুল ইসলাম টিক্কা, ইউপি সদস্য মিজানুর রহমান মিজান ও শাহিন আলম, ছাত্রনেতা সুজন মাহমুদ, শ্রী চয়ন কুমারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত বছরের ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার সাভারের আশুলিয়ায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন সজল। পরে লাশ গুমের উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়। ঘটনার দুই দিন পর পোড়া দেহের পাশে পড়ে থাকা সিটি ইউনিভার্সিটির পরিচয়পত্র দেখে পরিবার মরদেহ শনাক্ত করে। পরদিন প্রশাসন মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে এবং ৭ আগস্ট নিজ গ্রাম শ্যামপুরে তার দাফন সম্পন্ন হয়।

সজল আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (বিএসসি) বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। দেশের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া এই একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে আসে গভীর শোক।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান নাজিম উদ্দীন

১

আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

২

আদমদীঘিতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আব্দুল মহিত তালুকদার এমপি

৩

পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

৪

ধর্ম যার যার, উৎসব সবার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

৫

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

৬

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

৭

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

৮

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার

৯

বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক

১০

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

১১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

১২

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১৪

১৩

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৪

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

১৫

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৬

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

১৭

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

১৮

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু 

১৯

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

২০