admin
১৫ অগাস্ট ২০২৫, ৫:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বেপরোয়া গতির মাছ বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওয়ের মোটর সাইকেল আরোহী দুই যুবক  নিহত হয়েছে।

নিহত মোটরসাইকেল আরোহী যুবকদ্বয় ঈদগাঁও ইউনিয়নের কানিয়া ছড়া ও জালালাবাদের পালাকাটার বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় তারা ঘটনাস্থলেই প্রাণ হারায়।
নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও সদর ইউনিয়নের কানিয়াছড়া গ্রামের শামসুল ইসলামের পুত্র জিহাদ (১৯) এবং জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদু শুক্কুরের পুত্র রাকিব ইসলাম (২০)।

নিহতদের বন্ধু ইউসুফের জানান ,তারা ৬ বন্ধু ৩টি মোটরসাইকেলে করে রাঙামাটির সাজেকে ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় তাদের পেছনে আসা জিহাদ ও রাকিবের মোটরসাইকেলে হঠাৎ বিকট শব্দ শুনি। পিছনে তাকিয়ে দেখি একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে সিএনজি যোগে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম বলেন,দুজন যুবককে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, চুনতি জাঙ্গালিয়া এলাকায় প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে এবং এতে অনেক প্রাণহানি ঘটছে।
দুর্ঘটনার পরপরই পার্বত্য বান্দরবানের লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃত্বে একটি দল স্থানীয়দের সহযোগিতায় আজিজনগর চাম্বি বাজার এলাকা থেকে মাছ বোঝাই মিনি পিকআপের চালক মো. আমির উদ্দীন (২৪) ও সহকারী জয়নাল আবেদিন জোবাইর (২০)কে আটক করে। ঘাতক পিকআপটিও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

আহমেদ মোর্শেদ আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর আজিজনগরের দিকে যাওয়া ঘাতক গাড়িটি চিহ্নিত করে স্থানীয়দের সহায়তায় আটক করি। যেহেতু ঘটনাস্থল দোহাজারী হাইওয়ে থানার আওতাধীন তাই আটককৃত চালক,সহকারী ও গাড়িটি সেখানে হস্তান্তর করা হবে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মোঃ জুপিটর আলী বলেন, আটক চালক, সহকারী এবং পিকআপটি থানায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়কটি ৪/৬ লেনে উন্নীতকরণের দাবি দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভ্রুক্কেপ না হওয়ায় থামছেনা মৃত্যুর মিছিল। অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০