admin
১৭ অগাস্ট ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মান্দায় নদী থেকে প্রতিবন্ধী কিশোরের  লাশ উদ্ধার

নওগাঁর মান্দায় আত্রাই নদীর শাখা ফকিন্নি নদী থেকে এক প্রতিবন্ধী কিশোরের  লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ রবিবার সকাল ১১টার দিকে উপজেলার শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে  মো. সিদ্দিকুর রহমান (১৪) নদীতে ডুবে যান। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের সহযোগিতা কামনা করা হলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

লিডার মতিউর রহমানের নেতৃত্বে ডুবুরি জুয়েল রানা, সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন মাত্র ১৫ মিনিটের মধ্যে পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

স্থানীয়রা জানান, ডুবুরি দলের তৎপরতায় অল্প সময়ের মধ্যে লাশ উদ্ধার হওয়ায় স্বজনরা মরদেহ গ্রহণ করতে সক্ষম হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা জয় বলেন, “ঘটনার পর আমরা সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম। দ্রুত ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করায় স্বল্প সময়ের মধ্যে লাশ উদ্ধার সম্ভব হয়েছে। এতে পরিবার অন্তত মরদেহটা পেয়েছে, যদিও তারা শোকে ভেঙে পড়েছে।”

ডুবুরি দলের লিডার মতিউর রহমান বলেন, “খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের ডুবুরি জুয়েল রানা, সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন মাত্র ১৫ মিনিটের মধ্যে নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকাজে স্থানীয়দেরও সহযোগিতা ছিল।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “নদীতে পড়ে গিয়ে সিদ্দিকুর রহমান নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০