admin
১৮ অগাস্ট ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোহনপুরে ১৩ এনজিও থেকে ঋণের দায় নিয়ে আকবরের আত্মহত্যা

রাজশাহীর মোহনপুরে ১৩ এনজিও থেকে ঋণ নেয়া আকবর আলী শাহ (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৮ আগস্ট) সকালে বাড়ির পাশের একটি পান বরজে গলায় দড়ি দেয়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঋণগ্রস্থ কৃষক আকবর আলী উপজেলার খাড়ইল গ্রামের লুকমান আলীর ছেলে। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠান। মোহনপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানান, ভোরে বাড়ির পাশের পান বরজে যান আকবর আলী। কিছুক্ষণ পর তার বড় ছেলে সুমন হোসেন ছয়জন শ্রমিক নিয়ে ঐ পান বরজে কাজ করতে যান। সেখানে গিয়ে তার বাবাকে দেখতে না পেয়ে খোজাখুজি করেন। খোজাখুজির একপর্যায়ে পাশের পান বরজে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার বাবাকে দেখতে পান। পরে মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান বড় ছেলে।

প্রতিবেশীরা জানান, আকবর আলী ও তার স্ত্রী সেলিনা বেগম বিভিন্ন এনজিওর সাথে জড়িত। সেগুলো থেকে তিনি ঋণ নিয়ে ছিলেন। তার বাড়ি থেকে ১৩টি এনজিও পাস বই পাওয়া গেছে। এ সব এনজিও থেকে নেওয়া প্রায় ৭ লাখ টাকা ঋণ বেধে যায়। ঋণ নিয়ে এনজিওগুলোর চাপে ছিলেন তিনি। পানের দাম কমে যাওয়ায় ঋণের কিস্তি দিতে পালছিলেন না তিনি। এ নিয়ে তিনি মানুষিক চাপে ছিলেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, আকবর আলী ঋণগ্রস্ত ছিলেন। মানুষিক অশান্তি থেকে হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নেন। আগের রাতে পান বরজে শ্রমিক লাগবে বলে পরিবারের সাথে আলোচনা করেন। রাত পোহালেই এঘটনা ঘটে। আকবর আলীর লাশ সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০