গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
রবিবার (১৭ আগস্ট) রাত ১১টা থেকে শুরু হয়ে ১৮ আগস্ট মধ্যোরাত ২টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় মদ, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয় গ্রেফতারকৃত নারীর নাম মোছা: বুলবুলি খাতুন (৫০)।
তিনি মৃত আব্দুল মজিদের কন্যা ও মৃত মাহবুবুর রহমানের স্ত্রী। তার বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বাগানপাড়া (বাকির মোড়, হরিজন পল্লী) এলাকার ৬ নম্বর ওয়ার্ডে। অভিযানে তার বাড়ি থেকে ৭৫ কেজি ২০০ গ্রাম দেশীয় মদ, সাত লাখ বিরানব্বই হাজার নয়শ বিরানব্বই টাকা নগদ অর্থ এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে একটি অ্যান্ড্রয়েড ও ছয়টি বাটন সেট, প্রতিটিতে সিমকার্ড যুক্ত ছিল। এছাড়া কিছু স্বর্ণালংকারও উদ্ধার করা হয়, যা পরবর্তীতে গ্রেফতারকৃত বুলবুলি খাতুনের ভাই মোঃ আলামিনের জিম্মায় দেওয়া হয়েছে।
রাজপাড়া থানায় তার নামে মামলা সহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সেনাবাহিনী।
মন্তব্য