admin
১৯ অগাস্ট ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পোরশায় নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত আটক

নওগাঁর পোরশায় নারী শিশু নির্যাতন দমন আইন মামলায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক ধর্ষককে আটক করেছে পোরশা থানা পুলিশ।

আটক আনোয়ার সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আবুল মন্ডলের ছেলে। মঙ্গলবার পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী নাসরিন সুলতানর দায়ের করা পোরশা থানার ১৩ নং নারী শিশু নির্যাতন দমন আইনে মামলায় তাকে আটক করা হয়।

মামলা সূত্রে জানাগেছে, নাসরিন একজন গৃহিণী। বিগত ২০০৪ সালে ইসলামী শরীয়াহ মোতাবেক পশ্চিম হরিপুর গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুল হাই কাফি এর সাথে তার বিবাহ হয়। তাদের ঘরে একজন ছেলে ও একজন মেয়ে রয়েছে। গত ২৭/০৫/২০২৫ইং তারিখ দুপুরে নাসরিনের স্বামী আব্দুল হাই কাফি বিশেষ প্রয়োজনে চাঁপাইনবাবগঞ্জ যায়। এসময় তার মেয়ে খালার বাসা রাজশাহীতে ও ছেলে মাদ্রাসায় ছিলেন। একইদিন দিবাগত রাত অনুমান সাড়ে ৩টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে নাসরিন তার বাড়ীর গেটের দরজা খুলে বাড়ীর বাহিরে বাথরুমে যায়। এসময় তার স্বামী ও সন্তান বাড়ীতে না থাকার সুযোগে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা আনোয়ার গেট দিয়ে বাড়ীতে প্রবেশ করে এবং ঘরের দরজা না থাকায় ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় আনোয়ারকে দেখে সে ডাক চিৎকার করার চেষ্টা করলে আনোয়ার তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রান নাশের : হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে একপর্যায়ে নাসরিনের চিৎকারে প্রতিবেশীরা আসলে ধর্ষক পালিয়ে যায়। এবিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংশা করতে চাইলে তা হয়নি ফলে নাসরিন মঙ্গলবার থানায় এসে মামলা করেন। এপরিপ্রেক্ষিতে পোরশা থানা পুলিশ আনোয়ারকে হরিপুর এলাকা থেকে আটক করে। পরে থাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান। #

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০