admin
২০ অগাস্ট ২০২৫, ১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে বিজিবির অভিযানে আটক-২

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের বিশেষ অভিযানে দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ১৮ আগস্ট স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক খবরে উল্লেখ করা হয়, অবৈধভাবে রোহিঙ্গাদের পাচার করে তাদের এফডিএমএন ক্যাম্প-২৭-এ পাঠানো হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির গোয়েন্দা ও একাধিক টহল দল মাঠে নামে। রাতভর সাড়াশী অভিযানের পর মানব পাচারচক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ও মানব পাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তারা মাদক কারবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ফলে এদের গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

গ্রেপ্তারকৃতরা টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার সামছুল আলমের ছেলে সামছুল আলম (৪৫) ও আ. জব্বারের ছেলে আলমগীর হোসেন ওরফে জাবেদ (৩৫) তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক পাচারের, হিংসাত্মক আচরণ ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে দুটি মামলা রয়েছে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “মানব পাচার, মাদক ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০