নওগাঁর বদলগাছীতে “খরা সহিষ্ণু, উচ্চফলনশীল, স্বল্প মেয়াদী ধানের জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ এর চাষাবাদ ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকাল চার টার দিকে “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে ও চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর বাস্তবায়নে উপজেলার বালুভরা ইউপির কোমারপুর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিস।
চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল হক এর সভাপতিত্বে মাঠ দিবসে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিএসও এবং প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমীন, ময়মনসিংহ বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিএসও এবং উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, ময়মনসিংহ বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হাবিবুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান ।
এ সময় বক্তারা বলেন, স্বল্প মেয়াদী ধানের জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ অন্যান্য জাতের তুলনায় ফলন বেশি। চাষাবাদে পানির ব্যবহার কম লাগে। রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয়। জীবনকাল স্বল্প মেয়াদী এবং চিকন চাল। উভয় জাতই বাংলাদেশের প্রেক্ষাপটে ধান উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য