admin
২০ অগাস্ট ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় আসামী আটকের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নেত্রকোণার পূর্বধলায় রেলওয়ের পয়েন্টসম্যান কাকন আহমেদ হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ১৫ গ্রামবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার দাপুনিয়া বাজারে দাপুনিয়া, ভোগী, কাইলাটি, ঢুপিরকান্দা,শালদীঘাসহ ১৫ গ্রামের নারী-পুরুষ এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কাকনের স্ত্রী আরফিন সুলতানা রুবি, পূর্বধলা উপজেলার ছাত্রনেতা সালমান রহমান পল্লব,জাহাঙ্গীর আলম রুবেল,মাসুদ কবির মামুন,মনোয়ার হোসেন সোয়েল, আবুল হাসিম, অধ্যক্ষ আঃ রহিমসহ অন্যরা।

বক্তারা বলেন, ১২ দিন আগে এই হত্যাকান্ড সংগঠিত হলেও ১৫ জন আসামীর মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। আসামীদের লোকজন কাকনের পরিবারকে হুমকি- ধামকি দিচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি দাবি জানান তারা।

নিহত কাকন আহমেদ পূর্বধলা উপজেলার নারানদিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।পূর্ব শত্রুতার জের ধরে গত ৫ আগষ্ট দিবাগত রাত ১ টার দিকে বাড়ি ফেরার পথে দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে। মৃত্যুর আগে কাকন হামলাকারীদের নাম,পরিচয় বলে যান। হত্যা ঘটনার ৬ দিনের মাথায় পূর্বধলা থানায় ১৫ জনকে আসামী করে কাকনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০