admin
২১ অগাস্ট ২০২৫, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ নির্মাণ ও দখলদার বিরুদ্ধে আরডিএ’র অভিযান

অবৈধ দখল, নকশা বহির্ভুত ভবন নির্মাণ ও ভিন্ন উদ্দেশ্যে প্লটের ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পদ্মা আবাসিক এলাকায় প্লটের লিজ দলিলের শর্ত ভংগ করে স্কুল, মাদ্রাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাকারী ৯(নয়)টি প্লটের লিজ গ্রহীতাদের নির্ধারিত সময়ের মধ্যে স্কুল, মাদ্রাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

পদ্মা আবাসিক এলাকায় নির্মাণাধীন দু’টি ভবন পরিদর্শন কালে কোন ধরণের ব্যত্যয় না করে অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণের জন্য ভবন মালিককে অথরাইজড অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ আল তারিক নির্দেশ প্রদান করেন এবং জানান যে, নির্মাণে কোন ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের গোধুলী মার্কেটের ফুটপাত ও মার্কেটের অভ্যন্তরে প্রবেশের রাস্তায় অবৈধভাবে দখল করে চলাচলের পথ অবরুদ্ধ করে ব্যবসা পরিচালনাকারী হোটেল মালিক ও বাস কাউন্টারের টিকিট বিক্রিতাদেরকে উচ্ছেদ করে গোধুলী মার্কেটের ফুটপাত ও মার্কেটের অভ্যন্তরে প্রবেশ পথ দখল মুক্ত করা হয়।

উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মশিউর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ আল তারিক, এস্টেট অফিসার জনাব মোঃ বদরুজ্জামান, জুনিয়র এস্টেট অফিসার জনাব মোঃ নাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এই অভিযান সম্পর্কে এস্টেট অফিসার জানান যে, জনদূর্ভোগ কমাতে আমাদের সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইনের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সুন্দর নগরী গড়তে জনস্বার্থে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০