admin
২১ অগাস্ট ২০২৫, ৮:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবীগঞ্জের আউশকান্দি সিএনজি গ্যাস পাম্পে আগুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।২১আগষ্ট (বৃহস্পতিবার)সকাল পৌঁনে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

এসময় ১২টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।পুড়ে যাওয়া গাড়ি গুলোর মধ্যে নয়টি সিএনজি চালিত অটোরিকশা, একটি বাস ও দুটি মোটরসাইকেল রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে একটি পুরোনো বাসে গ্যাস ভরার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা আশপাশে রাখা গাড়িতে ছড়িয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,যে বাসে গ্যাস ভরা হচ্ছিল, সেটি পুরোনো ছিল।
রিফিল করার সময় বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। এতে একটি বাস,নয়টি অটোরিকশা ও দুটি মোটরসাই সহ মোট ১২টি গাড়ি পুড়ে যায়।

তবে রিফুয়েলিং স্টেশনের মূল গ্যাসের মজুতে আগুন না পৌঁছায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে।
প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বলেন,হঠাৎ আগুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে গাড়ি সরানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি। এ ঘটনায় পাম্পের কর্মচারী সহ কয়েকজন আহত হয়েছেন তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০