admin
২১ অগাস্ট ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতীক্ষার অবসান, ভাসানী সেতু পাড়ি দিয়ে ছুটছে বাস

অপেক্ষার অবসান ঘটল। স্বপ্নের মতোই আজ সকাল থেকে কুড়িগ্রাম-গাইবান্ধা রুটে সরাসরি বাস ছুটে চলেছে মওলানা ভাসানী সেতুর বুক চিরে। বহুকালের দুর্ভোগ যেন হঠাৎই মিলিয়ে গেলো এই সেতুর উদ্বোধনের পর।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিট। কুড়িগ্রাম বাস টার্মিনাল থেকে প্রথম যাত্রীবাহী বাসটি ছাড়লো গাইবান্ধার উদ্দেশ্যে। এস.এন পরিবহনের এই বাস ছাড়তেই টার্মিনাল প্রাঙ্গণে উচ্ছ্বাসের ঢেউ ওঠে। কেউ হাত নেড়ে বিদায় জানালেন, কেউবা খুশির হাসিতে বললেন—”এবার আর ভাঙা রাস্তায় ঘুরপথে যেতে হবে না।”

এরপর থেকে প্রতি ৩০ মিনিট অন্তর গাইবান্ধার উদ্দেশ্যে বাস ছাড়ছে কুড়িগ্রাম টার্মিনাল থেকে। উলিপুর, চিলমারী ও হরিপুর হয়ে বাসগুলো পৌঁছে যাচ্ছে গাইবান্ধায়। বহু বছর ধরে এই পথে যাত্রীদের ভোগান্তি, ঘুরপথে দীর্ঘ যাত্রা—সবকিছুর অবসান ঘটাচ্ছে ভাসানী সেতু।

৬০ বছরের মমতাজ বেগম দাঁড়িয়ে আছেন প্রথম বাসে ওঠার জন্য। গাইবান্ধায় মেয়ের বাড়ি বহুদিন যেতে পারেননি ঘুরপথ আর অতিরিক্ত খরচের ভয়ে। চোখ মুছে তিনি বললেন, “বাবা, এতদিন মেয়ের খবর নিতে হলে ফোনেই ভরসা করতে হতো। আজ মনে হচ্ছে নিজের মেয়ের মুখটা দেখতে পাব। আল্লাহ্ এই সেতু বানাইছে গরীব মানুষের জন্য।”

গাইবান্ধায় একটি কারখানায় কাজ করেন রফিকুল। প্রতিদিন যাতায়াত করা তার জন্য ছিল কষ্টকর। কখনও ট্রলার, কখনও ঘুরপথে বাস—সময় আর খরচে হাঁসফাঁস করতে হতো। রফিকুল হেসে বললেন, “এখন প্রতিদিন সন্ধ্যায় বউ-ছেলেমেয়েদের কাছে ফিরতে পারব। আগে যে টাকা ভাড়া যেত, সেটা দিয়ে চাল-ডাল কিনতে পারব।”

সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম বাস ছাড়তেই টার্মিনাল যেন উৎসবের রূপ নেয়। কেউ হাত নেড়ে বিদায় জানালেন, কেউ মোবাইল ফোনে ভিডিও তুললেন। যাত্রীরা বললেন—“এই সেতু শুধু রাস্তা নয়, এটা আশার সেতু।”

মওলানা ভাসানী সেতুটি টোল ফ্রি হওয়ায় যাত্রীদের বাড়তি খরচের বোঝা নেই। সাধারণ মানুষ তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ব্যবসায়ী থেকে দিনমজুর—সবাই বলছেন, এতে তাদের জীবনযাত্রায় বদল আসবে।

ভাসানী সেতু দিয়ে কুড়িগ্রাম-গাইবান্ধা রুটে বাস চলাচল শুরু হওয়ায় শুধু যাতায়াত সহজ হয়নি, মানুষের হৃদয়ে জন্ম নিয়েছে নতুন স্বপ্ন।কেউ বলছেন আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ সহজ হলো, কেউ বলছেন চিকিৎসার জন্য আর কষ্ট করতে হবে না, আর ব্যবসায়ীরা বলছেন বাজারে পণ্য আনা-নেওয়া সহজ হবে।

সেতুর বুক চিরে ছুটে চলা প্রতিটি বাস যেন কেবল ধুলো উড়িয়ে যাচ্ছে না, সাথে নিয়ে যাচ্ছে গ্রামীণ মানুষের আশা, স্বপ্ন আর বাঁচার নতুন গল্প।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

১

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

২

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

৩

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার

৪

বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক

৫

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

৭

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১৪

৮

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

৯

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

১০

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১১

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

১২

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

১৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু 

১৪

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

১৫

সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হুইপ দুলুর

১৬

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১৭

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

১৮

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

১৯

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

২০