admin
২১ অগাস্ট ২০২৫, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে বাড়ছে আস্থা

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) প্রতি আস্থা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

গত দুই বছরে এখানে অর্ধশতাধিক প্রসূতির নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। তরুণ চিকিৎসক ডা. চৈতী মুন্সীর উদ্যোগে এসব প্রসব হওয়ায় এলাকাজুড়ে সরকারি হাসপাতালের প্রতি মানুষের ভরসা ফিরে আসছে। এতে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতাও কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রসূতি রোকেয়া খাতুন জানান, “আমরা ভেবেছিলাম সিজার ছাড়া কোনো পথ নেই। কিন্তু ডা. চৈতীর কারণে আমার সন্তান স্বাভাবিকভাবে জন্ম নিল। এখন আমি দ্রুত সুস্থ হয়ে উঠছি।” একইভাবে হাসিনা বেগম বলেন, “সিজার হলে অনেক টাকা খরচ হতো। নরমাল ডেলিভারি হওয়ায় খরচও কমেছে, সুস্থ হতেও সময় লাগেনি।”

হাসপাতালের কর্মীরা জানান, ডা. চৈতী রাতে ডিউটিতে থাকলে রোগীর স্বজনরা নিশ্চিন্ত থাকেন। তাঁর মানবিক আচরণ সহকর্মীদেরও অনুপ্রাণিত করছে।

বাংলাদেশে বর্তমানে সিজারিয়ান অপারেশনের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক কারণে অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় সিজার করা হয়, যা পরিবারকে আর্থিক চাপের মধ্যে ফেলে। অন্যদিকে, স্বাভাবিক প্রসবে খরচ কম, ঝুঁকিও তুলনামূলকভাবে কম এবং মায়েরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

ডা. চৈতী মুন্সী বলেন, “সব প্রসব সিজারের জন্য নয়। সঠিক সময়ে সিদ্ধান্ত, সঠিক চিকিৎসা ও মায়ের প্রতি মনোযোগ—এই তিনটি বিষয়ই নরমাল ডেলিভারির সাফল্যের মূল চাবিকাঠি।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) জানান, উপজেলা পর্যায়ে যন্ত্রপাতির ঘাটতি ও জনবল সংকট থাকলেও চিকিৎসক ও সেবিকাদের আন্তরিকতার কারণে মানুষের আস্থা ফিরছে।

স্থানীয়রা মনে করেন, গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পন্ন এসব নরমাল ডেলিভারি শুধু চিকিৎসা সাফল্য নয়, বরং সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা বৃদ্ধির একটি ইতিবাচক দৃষ্টান্ত।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০