ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ এলাকা থেকে ২১ আগষ্ট বৃহস্পতিবার ৩হাজার ১২০পিচ ইয়বাসহ ৪মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।
বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে নেকমরদ এলাকা থেকে বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের আশরাফুল ইসলাম(৩৬) কিসমত পলাশবাড়ির
নুরজামাল (২৮) একই গ্রামের রাজিব রানা (২২) দক্ষিণপাড়য়া গ্রামের মোতালেব হক (২২) কে মাদকসহ হাতেনাত গ্রেফতার করে।
এপ্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মামুন অর রশীদ বলেন, মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার থেকে মোতালেবের সহযোগিতায় পায়ু পথে মদক নিয়ে আসছিল। রাস্তায় পথরোধ করে তাদের আটক করা হয়েছে। এব্যাপারে রাণীশংকৈল থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য