admin
২৩ অগাস্ট ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে কৃষকের সংবাদ সম্মেলন

পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ৪০ বছর ধরে আবাদকৃত জমি জবরদখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষক আলহাজ্ব কামরুজ্জামান সিরাজ। প্রভাবশালী মহলের হুমকি-ধামকি ও সন্ত্রাসী তৎপরতায় পরিবার-পরিজন নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

শনিবার (২৩ আগষ্ট ) সকালে ঈশ্বরদীর পাতিলাখালী নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, চার দশক আগে বৈধভাবে দলিল ও রেজিস্ট্রি মূলে তিনি ও তাঁর ভাইয়েরা নারিচামোর, পাতিলাখালী ওয়াবদা ও নিউ কলোনি বস্তিপাড়া সংলগ্ন জমি ক্রয় করেন। তারপর থেকে নিয়মিত খাজনা প্রদান করে জমি ভোগদখল ও আবাদ করে আসছেন।
অভিযোগ করে তিনি বলেন, বিক্রেতাদের উত্তরসূরি ঈশ্বরদী ঈদগাহ রোডস্থ শাজাহান প্রামানিক এর ছেলে সজিব প্রাং, রাজিব প্রাং, মোজাহার আলী দুদুর ছেলে সেলিম প্রাং, হোসেন প্রাং এর ছেলে জিন্নাহ, জিন্নাহর মেয়ে জেবা, রাজ্জাকের পুত্র লিখন, রুবেল, দুখু ও বর্তমানে স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ সময় ফসল নষ্ট করা হচ্ছে এবং প্রতিবাদ করায় ২০-২৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে তাঁর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে।
ভুক্তভোগী কৃষক আরও জানান, এ ঘটনায় তিনি একাধিক মামলা ও থানায় এজাহার দায়ের করেছেন। এর মধ্যে রয়েছে ১০৭ ধারা মামলা, ১৪৪ ধারা মামলা, দ্রুত বিচার আইন মামলা ও ভূমি অপরাধ প্রতিরোধ আইন মামলা। তবে থানায় অভিযোগ করেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা পাননি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা কৃষক মানুষ, জমিই আমাদের জীবিকা। অথচ এখন দখল ও হুমকির কারণে পরিবার নিয়ে ভয়-ভীতির মধ্যে দিন কাটাচ্ছি।”
তিনি প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং গণমাধ্যমে বিষয়টি তুলে ধরার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের বিল্লাল শেখ, মফিজ উদ্দিন প্রামানিক, শাহজাহান আলী প্রামানিক, ওয়াসিম খান, শোভা খান, জনাব আলী, বাদশা খান, মোস্তাক আলী, শহীদ মন্ডল, মান্নান শেখ, কিরন খান, আলহাজ্ব আসাদুজ্জামান খান, মাজেদা বেগম, চামেলী বেগম, মরিয়ম বেগম, মলিনা বেগম, সুফিয়া বেগম, জাহানারা বেগম, মদিনা বেগম, রেখা খাতুন, ফরিদা খাতুন, ভাবনা খাতুন, মিতু বিশ্বাস, ফারহানা বিশ্বাস, অরিন বিশ্বাস প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

১

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

২

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

৩

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার

৪

বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক

৫

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

৭

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১৪

৮

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

৯

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

১০

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১১

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

১২

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

১৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু 

১৪

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

১৫

সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হুইপ দুলুর

১৬

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১৭

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

১৮

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

১৯

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

২০