admin
২৩ অগাস্ট ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে এসিল্যান্ডের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণ স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বোরহানউদ্দিন থানার মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
বৃষ্টিকে উপেক্ষা করে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন ভোলা নাগরিক সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মো. শিমুল চৌধুরী, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যাপক মো. মাকসুদুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যাহ, শাহবাজপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক মো. নাছির পাটোয়ারী, ইমাম অধ্যক্ষ মাওলানা মো. ইউসুফ ফরাজী, শিক্ষক জাকির হোসেন হাওলাদার, ছাত্র মহিন বিন সাইফুল্লাহ, ব্যবসায়ী জহিরুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান ও সুবিধাভোগী মো. হানিফ প্রমুখ।
বক্তারা বলেন, “ভালো কাজ করলে শাস্তি আর খারাপ কাজ করলে পুরস্কার—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনবান্ধব কর্মকর্তা হিসেবে মেহেদী হাসান সবসময় দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তাই তার বদলীর আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”
তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী রবিবারের (সরকারি কর্মদিবস) মধ্যে বদলীর আদেশ প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে থানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে থানার সামনে গণ স্বাক্ষর কর্মসূচি পালিত হয়।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই বোরহানউদ্দিনে যোগদান করেন এসিল্যান্ড মো. মেহেদী হাসান। গত ২১ আগস্ট (বৃহস্পতিবার) তাকে বরিশালের গৌরনদীতে বদলীর আদেশ জারি করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে ওই বদলীর আদেশ প্রত্যাহারের দাবী উঠেছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০