admin
২৪ অগাস্ট ২০২৫, ৫:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী অগ্নিকাণ্ডে কৃষকের সম্বল পুড়ে ছাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে অসহায় কৃষক শামসুল হকের গোয়ালঘর ভস্মীভূত হয়ে চারটি গবাদিপশু পুড়ে মারা গেছে।২৪ আগষ্ট রবিবার ভোর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই শামসুল হকের গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন, কিন্তু এরই মধ্যে গোয়ালঘরে আটকে থাকা তিনটি গরু ও একটি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গোয়ালঘরসহ গবাদিপশুগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়। সৌভাগ্যক্রমে বসতবাড়ি আগুনের কবল থেকে রক্ষা পায়।

পরিবারের ধারণা, গোয়ালঘরে রাখা কয়েলের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ জানান, “শামসুল হক একজন গরীব কৃষক। জীবনের সম্বলস্বরূপ গবাদিপশুগুলো হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন। তাকে সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

স্থানীয়দের মতে, দীর্ঘ পরিশ্রম আর সঞ্চয়ের টাকা দিয়ে লালনপালন করা ওই গবাদিপশুই ছিল কৃষক শামসুল হকের একমাত্র ভরসা। আগুনে সেই সম্বল ছাই হয়ে যাওয়ায় তিনি এখন হতাশা আর দুঃখে ভেঙে পড়েছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০