হবিগঞ্জের আজমিরীগঞ্জে নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু ও আরেকজন আহত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে শিবপাশা ইউনিয়নের বাবুগঞ্জ বাজারে নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুজেল মিয়া (৩৫) বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। আহত রফিকুল ইসলাম (১৮) ওই এলাকার মুক্তাছির মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ভবনের রড বিদ্যুতের মেইন লাইনের সাথে লেগে গেলে তারা দু’জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুজেল মিয়াকে মৃত ঘোষণা করেন এবং রফিকুলকে ভর্তি করেন।
মন্তব্য