দেশের স্বনামধন্য পোশাক শিল্প প্রতিষ্ঠান সিছাল ফ্যাশনের শো- রুম উদ্বোধন করা হয়েছে।
বগুড়ায় শহরের অভিজান ব্যাবসায়ীক এলাকা খ্যাত জলেশ্বরীতলা এলাকায় ২২ আগস্ট সন্ধায় অনাড়ম্বর ভাবে দোয়া মুনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
প্রথম দিনেই ধামাকা অফার সংগ্রহ করতে ক্রেতাদের উপছে পড়া ভিড় দেখা যায়। প্রতিষ্ঠানটির স্বত্তাধীকারী সোহানুর রহমান সোহেল জানান,”এই প্রথম ঢাকার বাহিরে প্রথম শো রুম চালু করা হলো। কম দামে এক্সপোর্ট কোয়ালিটি ক্রেতা সাধারন এর কাছে পৌঁছে দেওয়ায় আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। ”
তিনি আরো জানান,”আমি নিজে বগুড়ার মানুষ তাই বগুড়ার মানুষের কথা ভেবে সব শ্রেণির মানুষের কথা ভেবে এই শোরুমটির চালু করলাম। আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো বেশি সেবা দিতে পারব”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী সোহানুর রহমান সোহেল তার সহধর্মিনী মিসেস রেহেনা সোহেল, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল,
বিসিআইসি সার ডিলার আলহাজ্ব আব্দুল হাই মন্ডল, বগুড়া শামসুন্নাহার ক্লিনিকের স্বত্বাধিকারী ডাক্তার এমদাদ হোসেন, শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মতলব হোসেন, ডাক্তার বশির আহমেদ, বিএসটিআইয়ের সহকারী পরিচালক জুলফিকার আলী, এটিএম মনিরুল আলম বাবু, ঘাষিড়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আহসান রবিন জরখিছ, রাকিবুল হাসান মন্ডল, শুভ মন্ডল প্রমূখ।
মন্তব্য