রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর হাটে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাইয়ের চেষ্টা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
সোমবার (২৫ আগস্ট) সকালে এ ঘটনায় গরুর মালিক আনোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, কোনো স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অসুস্থ পূর্ণবয়স্ক গরুটি জবাইয়ের চেষ্টা চলছে। পরে মালিককে দণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ অভিযানে উপজেলাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
মন্তব্য