admin
২৫ অগাস্ট ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পথসভা ও স্মারকলিপি প্রদান

প্রকৌশল কর্মক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতকরণ ও চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ” জেলা শাখার উদ্যোগে পথসভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৫ আগস্ট সকালে  নতুন পৌরসভা সড়ক থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। এসময় সংগঠনের আহ্বায়ক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ মো. মোহসিনুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, পিরোজপুরের সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় বক্তব্য রাখেন, আইডিবি পিরোজপুর জেলা শাখার সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এ রাব্বানী ফিরোজ, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মো. আবদুল ওয়াদুদ, আইডিবি সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাজীবীদের বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করে চলেছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনটি ৭ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য: সরকার নির্ধারিত দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ কেবল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ করতে হবে। উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩% থেকে বৃদ্ধি করে ৫০% করতে হবে। পথসভা শেষে একটি স্মারকলিপি পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রেরণ করা হয়। বক্তারা আরও জানান, যদি যৌক্তিক দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

হাসান মামুন,পিরোজপুর।
০১৭১০১৮১৯১০
২৫.০৮.২৫

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০