admin
২৫ অগাস্ট ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছীর কিশোরীকে অপহরণ মামলায় যুবকের ১৪ বছর কারাদন্ড

নওগাঁর বদলগাছীর এক কিশোরীকে অপহরণ মামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে ১৪ বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন ৷ এসময় আসামী উজ্জল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামী উজ্জল হোসেন জেলার মহাদেবপুর থানার ব্যালট উত্তরপাড়া গ্রামের বাসীন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়- উজ্জল হোসেন পেশায় একজন কবিরাজ। ২০২১ সালের ২২ জুলাই সকালে কিশোরীকে প্রলোভন দিয়ে তার নানীর বাড়ি থেকে উজ্জল হোসেন অপহরণ করে। পরে উজ্জল তার বোনের বাড়িতে আটকিয়ে রাখে। ঘটনায় মেয়ের মা বদলগাছী থানায় একটি অভিযোগ করলে পুলিশ মেয়েকে উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি উজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় ।

আদালত ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আদালতে আসামি উজ্জল হোসেনকে ১৪ বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। জরিমানার অর্থ অপহরণের শিকার  মেয়েকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের সরকারী কৌশলী অ্যাডভোকেট রেজাউল করিম বলেন- কিশোরীকে অপহরনের পর ধর্ষণ করা হয়েছে। কিন্তু এর সাপেক্ষে কোন প্রমাণ আমরা আদালতে দেখাতে পারিনি। তবে অপহরনের বিষয়টি সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীর ১৪ বছর কারাদন্ড এবং অর্থদন্ড দিয়েছে। রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। আসামি পক্ষে বিজ্ঞ কৌশলি আশিক আল ইমরান হিল্লোল উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকরা

১১

আত্রাইয়ের পোস্ট অফিসের স্থায়ী ভবনের দাবি

১২

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

১৩

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

১৪

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

১৫

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

১৭

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

১৮

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

১৯

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

২০