হবিগঞ্জের নবীগঞ্জ ঢাকা-সিলেট মহা সড়কের সদরঘাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজা সহ আটক করা হয়েছে।
সেনাক্যাম্প সূত্র জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে মেজর:সাদমান সাকিব সাদ এর নেতৃত্বে ২৬আগষ্ট (মঙ্গলবার) ভোর পৌনে চারটার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ দেবপাড়ার সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা,গাঁজা ও অন্যান্য উপকরণ সহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলো ওই এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার পুত্র জমির (৪৫) ও সামাদ মিয়ার পুত্র মায়েদ মিয়া (৪০)। এসময় তাদের নিকট থেকে ১০পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ গ্রাম গাঁজা,নগদ ৫৩ হাজার ৯শ টাকা,১টি কলকি ও ৪টি কেচি উদ্ধার করা হয়েছে।
পরে আটক কৃতদের জব্দকৃত মালামাল সহ নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
মন্তব্য