গত ২৫ মে গোপালগঞ্জের মুকসুদপুর থানাধীন কেন্দুয়া মোড়ে গাছ ফেলে পিকআপ ভ্যান আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মুকসুদপুর থানায় মামলা দায়ের হয়।
পরে র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, আন্তঃ জেলার ডাকাত দলের এক সদস্য ঢাকার দোহার এলাকায় অবস্থান করছে। র্যাব-৫, রাজশাহী ও র্যাব-১০, যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ অভিযানে ২৮ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে দোহার থানার দক্ষিণ চর জয়পাড়া এলাকা থেকে ডাকাত দলের সদস্যনজরুল ইসলাম শেখ ওরফে হৃদয় (৪৮),মাদারীপুর রাজৈক, নয়াকান্দীর মজিবুর রহমানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য