admin
৩০ অগাস্ট ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাড়ে ৩’শ কবর খুঁড়েছেন বাঘার দুলাল ও রতন

দিন-রাতের যেকোনো সময় মৃত্যুর সংবাদ পেলেই ছুটে যান তারা। মরদেহের মাপ নিয়ে শুরু করেন কবর খোঁড়ার কাজ। অথচ এর বিনিময়ে নেন না কোনো পারিশ্রমিক। প্রায় ৪৫ বছর ধরে এভাবেই বিনা টাকায় মৃত মানুষের কবর খুঁড়ে আসছেন তারা। এ পর্যন্ত তারা ৩৫০টিরও বেশি কবর খুঁড়েছেন।

বলছি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চকবাউসা গ্রামের মো. দুলাল আলী (৬৫) ও মো. রতন আলী (৪২)-এর কথা। পেশায় কেউ কৃষি, কেউ ব্যবসা করে সংসার চালান। তবে কবর খোঁড়ার জন্য কখনোই অর্থ নেন না তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা উপজেলার আড়ানী, বাউসা ও আশপাশের বিভিন্ন এলাকায় মরদেহের কবর খোঁড়ার দায়িত্ব নেন তারা। এ কাজে সহযোগিতা করেন চকবাউসার সাবুর ছেলে রতন, মনিরুল ইসলামসহ আরও অনেকে।

রতন আলী জানান, বাবার মৃত্যুর পর থেকেই তিনি কবর খোঁড়ার কাজে যুক্ত হন। তখন বয়স ছিল ১৯-২০ বছর। এরপর থেকে টানা ৪৫ বছরে প্রায় ৩০০-৩৫০টি কবর খুঁড়েছেন। তিনি বলেন,
“বাবার স্মৃতি ধরে রাখতেই এ কাজ করি। করোনাকালে যখন সবাই ভয় পেয়ে মরদেহের কাছে যেত না, তখনো আমরা দায়িত্ব পালন করেছি। কোনো লোভ নেই, হাদিয়া বা টাকাও নেই না। এমনকি দাফনের পর কোনো অনুষ্ঠানে খেতেও যাই না। এটা আমার নেশায় পরিণত হয়েছে। আল্লাহর কাছে চাই, আখিরাতে যেন এর প্রতিদান পাই।”

অন্যদিকে দুলাল হোসেন বলেন,
“আমি প্রায় ৫০ বছর ধরে কবর তৈরি করে আসছি। ঝড়-বৃষ্টি কিংবা গভীর রাতেও গোরস্থানে গিয়েছি। অনেক সময় পুরনো কঙ্কালও পেয়েছি, সেগুলো যথাযথভাবে আবার কবরে রেখে দিয়েছি। কখনো ভয় পাইনি, মনে হয় আল্লাহ আমাদের সাহায্য করেন।”

তিনি আরও যোগ করেন,
“রাত দুইটা-তিনটায়ও যদি কেউ খবর দেয়, আমরা খুন্তা, কোদাল, বেলচা, দা, করাত নিয়ে হাজির হই। মরদেহের মাপ নিয়ে কবর তৈরির কাজ শুরু করি। এখন পর্যন্ত ৩৫০টির বেশি কবর করেছি, তবে কখনো কোনো পারিশ্রমিক নিইনি।”

এলাকাবাসীর ভাষায়, তারা দুজন সাধারণ কৃষক-শ্রমিক হলেও মৃত্যুসংবাদ পেলেই ছুটে যান মরদেহের বাড়িতে। বিনিময়ে কোনো অর্থ চান না। সমাজে এ ধরনের পরোপকারী মানুষ খুব কমই আছে।

পরিশেষে দুলাল ও রতন সকলের কাছে দোয়া চেয়েছেন—যতদিন বেঁচে থাকেন সুস্থ থাকেন, আর জীবনের শেষ সময় পর্যন্ত যেন মানুষকে কবর খুঁড়ে সহযোগিতা করতে পারেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০