admin
৩১ অগাস্ট ২০২৫, ৪:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে মহাসড়কের জমিতে দোকান নির্মাণের হিড়িক

নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কের সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট নির্মাণের হিড়িক পড়েছে। মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা এসব দোকানকে কেন্দ্র করে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। সচেতন মহলের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা গেছে, নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়ক নির্মাণের পর যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়। নওগাঁ থেকে নাটোরের দূরত্ব কমেছে প্রায় ২০ কিলোমিটার। তবে উন্নত এই সড়কের পাশ ঘেঁষে দিন দিন বাড়ছে সরকারি জায়গা দখলের প্রবণতা।

সাম্প্রতিক সময়ে মহাসড়ক প্রশস্ত করার জন্য নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ পশ্চিম পাশে মাটি ভরাট করে। ওই মাটি ভরাটের পর থেকেই আত্রাইয়ের শাহাগোলা, মাধাইমুড়ি, রামপুরসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পর ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে দোকানপাট। অনেক ক্ষেত্রে দোকানগুলো মহাসড়কের একেবারে গায়ে হওয়ায় ঝুঁকি আরও বেড়েছে।

আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম বলেন, “সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ মোটেই ঠিক হয়নি। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে এক সময় পুরো সড়কের জায়গাই বেদখলে চলে যাবে।”

অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, তারা গ্রামের কিছু ব্যক্তির কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা করছেন। রামপুরের পিঠা ব্যবসায়ী এরশাদুল, সবুজ ও ভোলা জানান, “আমরা উজ্জা নামের এক ব্যক্তির কাছ থেকে জায়গা ভাড়া নিয়েছি। তার অনুমতি নিয়েই দোকান দিয়েছি।”

এ প্রসঙ্গে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশিদুল হক বলেন, “ভরাটকৃত জায়গায় দোকান উঠেছে—বিষয়টি আগে জানা ছিল না। এখন অবগত হলাম, দ্রুত লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সচেতন মহল মনে করছে, জনস্বার্থে ও দুর্ঘটনা এড়াতে মহাসড়কের পাশের এসব অবৈধ দোকান দ্রুত উচ্ছেদ করা অত্যন্ত জরুরি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০