আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর সুলতানপুর কালিতলা পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বী নারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এ সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেরিত কর্মসূচির আলোকে ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। স্থানীয় পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে বক্তব্য রাখেন এবং দুর্গাপূজায় নিরাপত্তা ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
মন্তব্য