admin
৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় গোপনে খাদ্যগুদাম পরিদর্শন

রাজশাহীর বিভিন্ন উপজেলায় সরকারি খাদ্য গুদামে খারাপ ও খাওয়ার অনুপযোগী চাল পাওয়ার পর নড়েচড়ে বসেছে খাদ্য বিভাগ। তারই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন উপজেলার খাদ্য গুদাম গুলোতে চলছে সংশ্লিষ্টদের পরিদর্শন, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দুর্গাপুরের পর বাগমারার ৪টি চাউলের গোডাউন সিলগালা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজশাহী জেলা খাদ্য অধিদপ্তরের তদন্ত কমিটির একটি দল পুঠিয়া উপজেলার দুটি খাদ্য গুদাম পরিদর্শনে আসেন। এ সময় সাংবাদিকদের সেখানে থাকতে নিষেধ করে দেন ওই টিমের প্রধান খাদ্য পরিদর্শক ও আসাদুজ্জামান নামের এক ব্যক্তি। পাশাপাশি তাদের পরিদর্শনের ছবি ভিডিও তুলতে চাইলে তাতেও অসম্মতি জানায় পরিদর্শনকারীরা। এখন প্রশ্ন উঠেছে গোপনীয়তা রক্ষা করে চাউলের গোডাউন পরিদর্শন করা লাগছে কেন, খাদ্য কর্মকর্তা কর্মচারীর। তবে কি কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে নাকি অন্য কিছু। এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পুঠিয়ার সাধারণ মানুষের মাঝেও।

এর আগে রোববার ৭ সেপ্টেম্বর সন্ধ্যার আগ মুহূর্তে চালের ওই গোডাউন দুটি পরিদর্শন করেন পুঠিয়া উপজেলা কমিশনার (ভূমি) শিবু দাস। সে সময় দেখা যায় কোথাও ভালো আবার কোথাও খারাপ চাউল রয়েছে। দুটি গোডাউনের পুঠিয়া তাহেরপুর সড়কের পাশে যে গোডাউনটি রয়েছে সেখানে খারাপ চাউলের দেখা মিলেছে। যার সত্যতাও স্বীকার করেছেন, সেখানে দায়িত্বে থাকা গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন, এছাড়াও উপজেলা (ভূমি) কমিশনার শিবু দাস তিনিও জানান সেখানে কিছু খারাপ চাউল রয়েছে, তাছাড়াও সবকিছুই সন্তোষ জনক আছে। চালগুলো দ্রুত পরিবর্তন করার কথাও বলা হয়েছে।

পুঠিয়া গোডাউন (এলএলএসডি)র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন তিনি বলেন, কিছু চাউল খারাপ পাওয়া গেছে তবে গোডাউনের অধিকাংশ চাউল এর মান ভালো আছে। কাঠবিড়ালি যেগুলো বস্তা কেটে ফেলেছে সেগুলোর চাউলের আর্দ্রতার অভাবে খারাপ হয়েছে।

জেলা খাদ্য বিভাগের সহকারী উপ-পরিচালক, বিকাশ চন্দ্র বলেন, এসব বিষয় নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা কাজ করছেন। নিম্নমানের চাউল কেনার কথা নয়। যদি কেউ এসব করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০