admin
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে অধ্যক্ষের দুর্নীতির অভিযোগে মানববন্ধন,সভাপতির পদত্যাগ দাবি

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাঁর অপসারণ ও বিচারের দাবিতে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বান্দাইখাড়া বাজারে কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন কলেজের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মে জড়িত। তাঁর বিরুদ্ধে গত ৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগটি করেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মো. মামুনুর রশীদ সিদ্দীক।

অভিযোগ অনুযায়ী, অধ্যক্ষ আলমগীর হোসেন কলেজ ম্যানেজিং কমিটিতে নিজের পছন্দের ব্যক্তি মোঃ আশরাফুল ইসলাম গেন্দুকে অনিয়মতান্ত্রিকভাবে সভাপতি হিসেবে মনোনীত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুমোদনের জন্য পাঠান।

এছাড়া কলেজের নিজস্ব দুই একর সতেরো শতক আবাদি জমির ১৯৯৫-২০২২ সাল পর্যন্ত কোনো আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেননি। ২০২০ সালে কলেজের মেহগনি গাছ কাটার পর তৈরি হওয়া ৭৯টি কাঠের গোলার মধ্যে ২৮টি নিখোঁজ হওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও অভিযোগে বলা হয়, ভবন নির্মাণে দুর্নীতি, শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ফি নেওয়ার পর হিসাব না দেওয়া এবং কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হান্নান আলী সরদারের তিন মাসের বেতন তুলে আত্মসাতের ঘটনাও অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত হয়।

ভুক্তভোগীদের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হান্নান আলী সরদার বলেন,

“আমার তিন মাসের বিল তুলে আত্মসাৎ করেছেন অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রমাণ দেখানোর পরও তিনি টাকা ফেরত দেননি।”

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন বলেন,“ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নে কোনো অনিয়ম হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই সভাপতি মনোনীত করা হয়েছে। সকল অভিযোগ ভিত্তিহীন।”

কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম গেন্দু বলেন,“আমাকে নিয়মতান্ত্রিকভাবেই সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে। অধ্যক্ষ বা আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. ইয়াকুব আলী মজনু সরদার বলেন,“অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খুবই গুরুতর। শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতির স্থান নয়। অবিলম্বে ইউএনও বা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তদন্ত করতে হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন,বান্দাইখাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. রাকিব, মোঃ শাফিক আহমেদ, মো. হাবিবুর রহমান, কলেজের দাতা সদস্যের ছেলে পলাশ চৌধুরী স্থানীয় বিশিষ্টজনরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০