admin
২১ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী জেনারেল হাসপাতালে দখলচেষ্টা আভিযোগ

রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুরে অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতালে পার্টনারদের মধ্যে তীব্র দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ন খালেদ শিহাব আর্থিক অনিয়ম আড়াল করতে সহিংসতার পথ বেছে নেন।

২০২১ সালের ২৫ মার্চের চুক্তি অনুযায়ী হাসপাতালটি যৌথভাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে এর ৬২ জন পার্টনার রয়েছেন। চুক্তি মোতাবেক আবু সাদাত মো. সায়েম (রাজু) চেয়ারম্যান এবং হুমায়ন খালেদ শিহাব ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে আছেন।

চেয়ারম্যান রাজুর অভিযোগ, শিহাব দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের আর্থিক হিসাব দিচ্ছিলেন না। এতে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল ও চিকিৎসা সরঞ্জাম কেনায় জটিলতা দেখা দেয়। চাপের মুখে হিসাব দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি তা বাস্তবায়ন করেননি।

গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে নির্ধারিত সময়ে হিসাব বুঝিয়ে না দিয়ে শিহাব সহযোগীদের নিয়ে ম্যানেজারের কক্ষে প্রবেশ করেন। এ সময় তারা মারমুখী আচরণ করেন এবং পরে চেয়ারম্যানের চেম্বারে ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুর করেন। গালিগালাজ, হুমকি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগও উঠেছে।

পরবর্তীতে চেয়ারম্যান রাজুসহ অন্যান্য পার্টনাররা বৈঠক করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং শিহাবসহ সহযোগীদের বিরুদ্ধে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে শিহাব নিজেকে হাসপাতালের একক মালিক দাবি করেন। তবে তিনি কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি। বরং সাংবাদিকদের উদ্দেশে হুমকি দিয়ে বলেন, “ডকুমেন্ট কোর্ট বা সংবাদ সম্মেলনে দেখাবো।” ক্যামেরা ভাঙার অভিযোগ নিয়ে তার বক্তব্য, “আমাকে না জানিয়ে ক্যামেরা বসানো হলে সেটা ভাঙতেই পারি।”

এ প্রসঙ্গে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, “পার্টনারদের মধ্যে হিসাব নিয়ে দ্বন্দ্ব চলছে। উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০