admin
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে গ্রাহক সমাবেশ, ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি দুর্গাপুর শাখার আয়োজনে এক বিশেষ গ্রাহক সমাবেশ, প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১টায় শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজারস অফিস রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত জিএম মোঃ শওকত জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ কামরুজ্জামান এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিভূতি ভূষণ মণ্ডল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ রাফাত আল শরীফ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার রাজু আহমেদ, অফিসার আশরাফুল ইসলাম এবং সিনিয়র অফিসার (ক্যাশ) মোঃ শফিকুল ইসলাম, যিনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আইকন ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী তোফাজ্জল হোসেন তপু, সদ্য ঋণগ্রহীতা হামিম ফিস এগ্রো-এর স্বত্বাধিকারী মেহেদী হাসান মিলন, আইকন মাল্টি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ-এর স্বত্বাধিকারী সামছুন নাহার এবং দৈনিক পথের দিশা অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক ও দৈনিক দিনকাল-এর দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন শিশির।

অনুষ্ঠানে মোট ৪ লাখ ৪৭ হাজার ৭১৪ টাকা ঋণ আদায় এবং ১ কোটি ৬০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

সোনালী ব্যাংক দুর্গাপুর শাখার এই উদ্যোগ গ্রাহকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং আর্থিক সহায়তা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০