admin
২ অক্টোবর ২০২৫, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে বরকে কারাদণ্ড ও জরিমানা

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে আয়োজনের দায়ে বর বাহারুল ইসলামকে (২৫) ভ্রাম্যমাণ আদালত দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ এই আদেশ প্রদান করেন।

উপজেলার নাজিরপুর নতুনপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সেখানে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইতি খাতুনকে (পিতা: শামসুল হক) বাল্যবিয়ের হাত থেকে উদ্ধার করা হয়। ইতি জানান, পারিবারিক ও সামাজিক চাপের মুখে অনিচ্ছাসত্ত্বেও বিয়ের প্রস্তুতি নিতে হয়েছিল। তবে প্রশাসনের সময়মতো হস্তক্ষেপে তিনি মুক্তি পেয়েছেন বলে সন্তোষ প্রকাশ করেন এবং জানান, এখন তিনি স্বাভাবিকভাবে পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যেতে পারবেন।

আটক বর বাহারুল ইসলাম গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের নবীর উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়ুব আলী জানান, মেয়ের পরিবারকে বারবার নিষেধ করা হলেও তারা বিয়ের আয়োজন থেকে বিরত থাকেনি।
নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ইতি একজন মেধাবী ও সক্রিয় শিক্ষার্থী। বিদ্যালয় কর্তৃপক্ষ শুরু থেকেই বিয়ের বিরোধিতা করে আসছিল। তিনি আরও জানান, এই ঘটনার উদাহরণ দিয়ে ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদের সচেতন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তৎক্ষণাত বরকে দণ্ড প্রদান করা হয়েছে এবং মেয়ের পরিবারকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০