জামালপুরের ইসলামপুর উপজেলার পাথরঘাটায় ব্রহ্মপুত্রের শাখা নদীতে হঠাৎ করে তীব্র ভাঙন দেখা দিয়েছে। পাথরঘাটা ব্রীজ থেকে সিরাজাবাদ ব্রীজ পর্যন্ত এলাকায় নদীর দুই পাড়ে ব্যাপক ভাঙন সৃষ্টি হওয়ায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বাঁশ ও বালু ভর্তি বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। ভাঙনের কারণে কৃষকের আমন ধান ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যার ফলে খাদ্যসংকটের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সাংবাদিক হোসেন শাহ্ ফকির জানান, আগে ব্রহ্মপুত্রের পানি যমুনায় যেত, এখন উল্টো প্রবাহ দেখা যাচ্ছে। এতে ভাঙন ভয়াবহ রূপ নিচ্ছে।
অঞ্চলবাসীরা প্রশাসনের কাছে দ্রুত ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য