admin
৬ অক্টোবর ২০২৫, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় পেঁয়াজ চুরি করে বিক্রির সময় জনতার হাতে আটক- ৩

বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতি পাড়া এলাকায় পেঁয়াজ চুরি করে, বিক্রির সময় বিষ্ট মন্ডলের বাজারে জনতার হাতে আটক হয়েছে ০৩ কিশোর।সো

মবার (০৬ অক্টোবর ২০২৫ ইং) তারিখ সকাল আনুমানিক ১০ টার দিকে তারা সঙ্ঘবদ্ধ ওই ০৩ জন কে আটক করেন বাজারের লোকজন।

আটককৃতরা হেদাতি পাড়ার পেঁয়াজ চাষী বিপ্লবের বাসা থেকে ৮১ কেজি পেঁয়াজ চুরি করে, বাউসা ইউনিয়নের বিষ্ট মন্ডলের বাজারের পেঁয়াজ ব্যবসায়ী বাবর আলীর কাছে বিক্রি করেন। এ সময় এলাকাবাসীর তাদের এতো পেঁয়াজ বিক্রি দেখে সন্দেহ করেন, পরবর্তীতে তাদের চাপ দিয়ে জিজ্ঞাসা করলে তারা ০৩ জন এই চুরে করে পেঁয়াজ বিক্রির কথা শিকার করেন।

জনতার হাতে আটককৃতরা হলেন, হেদাতি পাড়ার নাজমুলের ছেলে আসলাম, ফয়েজ উদ্দিনের ছেলে মিজান, বুলবুলের ছেলে জ্যাকি। এলাকাবাসী জানাই এর মধ্যে জ্যাকির বিগত সময়ে এমন অনেক চুরির সাথে জড়িত ছিলো, এবং তারা নিয়মিত মাদকদ্রব্য সেবন করে। স্থানীয় অনেকে’ই বলেন তারা মাদক কেনার জন্য এমন কাজ কজের সাথে জড়িত থাকে ।

উক্ত ঘটনায় এলাকাবাসী তিব্র ক্ষোভ জানিয়েন। তারা বলেছেন বর্তমানে আমাদের ইউনিয়নে চুরির ঘটনা বেড়েই চলেছে, যুবক ছেলেরা মাদকের টাকা ব্যবস্থা করতেই এই সকল চুরির সাথে জড়িত হচ্ছে। মাদক নিযন্ত্রণের বিষয়ে আমরা সকলেই প্রশাসনের সহযোগিতা চাই।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিশি সভা বসানো হয়। এ সভায় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবু তাহের, আনোয়ার হোসেন, নবাব আলী, হেকমত আলী কালু, শামীম হোসেন. সহ অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা।

বিচারে তিনজনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বিপ্লব হোসেনকে পেঁয়াজের মূল্য হিসেবে ৩ হাজার ৮০০ টাকা এবং বাকি ১৪ হাজার ৮০০ টাকা স্থানীয় কবরস্থানের কাজে দেওয়ার সিদ্ধান্ত হয়। গোরস্থান কমিটির ক্যাশিয়ার নবাব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আ. ফ. ম আসাদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন উক্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিভিন্ন মাধ্যমে জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে স্থানীয়রা আগে থেকেই মীমাংসা করেছে বলে জানা গেছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০