admin
২১ নভেম্বর ২০২৫, ২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বানিয়াচংয়ে পানি সংকটে পড়ার আশঙ্কায় কৃষক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় তিনটি গুরুত্বপূর্ণ সেচ প্রকল্পের কোটি টাকার লেনদেনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রকল্প পরিচালনা কমিটির একাধিক সদস্যের বিরুদ্ধে হিসাব গরমিল, বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ, প্রকল্প দখলের চেষ্টা এবং হুমকি-ধামকির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন খৈয়াজোরা সেচ প্রকল্প কমিটির ম্যানেজার মো. সাইদুল ইসলাম।
অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের রায়লা, খৈয়াজোরা ও দিঘবাগ সেচ প্রকল্পে ২৭ জন শরিক মিলে বিনিয়োগ করেন। প্রত্যেকে ১ লাখ ১৭ হাজার টাকা করে মোট ৩১ লাখ ৫৯ হাজার টাকা গ্রহণের পরও প্রকল্প কমিটি পূর্ণাঙ্গ হিসাব দিতে ব্যর্থ হয়। শরিকদের কাছ থেকে নেওয়া টাকার মধ্যে মাত্র ৭০ হাজার টাকা ফেরত দেওয়া হলেও বাকি ৪৭ হাজার টাকা ও প্রকল্পের মুনাফা আজও পরিশোধ করা হয়নি।
অভিযোগকারী পক্ষের দাবি, বিবাদীরা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে আগামী বছরের জন্য এসব প্রকল্প এককভাবে নিজেদের নামে নেওয়ার চেষ্টা করছেন। এতে প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধানের কোনো অগ্রগতি হয়নি বলে জানা গেছে।
এদিকে শরিকদের অভিযোগ, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন এবং প্রকল্প নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে কৃষকদের ‘উচিত শিক্ষা’ দেওয়ার কথা বলছেন। এতে এলাকায় উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়েছে। কৃষকরা জানান, শীত মৌসুমে সেচ প্রকল্প বন্ধ হয়ে গেলে হাজারো বিঘা জমি পানির অভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
বিষয়টি নিয়ে স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ, কৃষক এবং রাজনৈতিক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা প্রকল্পের স্বচ্ছতা রক্ষা এবং বিরোধ নিরসনে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
২৯ নভেম্বর (বৃহস্পতিবার) ইউএনও বরাবরে দায়ের করা অভিযোগের সত্যতা উপজেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে। অভিযোগের অনুলিপি উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসির প্রকৌশলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
অভিযোগকারী সাইদুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত করে সেচ প্রকল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। প্রকল্প বন্ধ হয়ে গেলে কৃষকের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে জেল ও জুলুমের শিকার বিএনপির নেতা কর্মীকে গণ সংবর্ধনা  

১

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

২

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

৩

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৪

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৭

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৯

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

১০

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১১

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১২

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৩

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৪

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৫

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৬

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৭

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৮

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৯

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

২০