বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ রমজান (২৮ ফেব্রুয়ারি) বাঘা উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য জনাব মো. আবু সাইদ চাঁদ। তিনি বলেন, “রমজান মাস ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র মাস। এ মাসে ইবাদত-বন্দেগি ও দোয়ার বিশেষ ফজিলত রয়েছে। আমরা আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করছি।”

তিনি আরও বলেন, বাঘা-চারঘাট এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজের ঠাঁই হবে না। অন্যায় ও অপরাধ দমনে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বাঘা উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফকরুল হাসান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপি’র সভাপতি মো. কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপি’র সভাপতি মো. মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহম্মেদ (বিল্টু)।

বাঘা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে দেশনেত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার মাহফিলে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে, রাজশাহী ৬ আসনের এমপি জনাব মো. আবু সাঈদ চাঁদ মঞ্চ ছেড়ে সাধারণ রোজাদার মানুষের সাথে বসে ইফতার গ্রহণ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০