
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। জানা যায় হামিদকুড়া-গোচর এলাকার মাঠে রাত্রিতে বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির চেষ্টা করে, সকলের ধারণা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হয়তো বিদ্যুৎ সর্টশার্কিট হয়ে ওই যুবকের মৃত্যু হয়। সকাল হলে গ্রাম ও এলাকার মানুষ জন তাকে বিদ্যুৎ পুলের উপরে ঝুলে থাকতে দেখতে পাই। যা এলাকায় আলোরড় সৃষ্টি করে।
এ ঘটনা নিহত ওই যুবকের নাম মামুন আলী, তার বাসা আড়ানী পৌরসভার গোচর গ্রামে তিনি মৃত ভাদু কসাইয়ের ছেলে। সরজমিনে দেখা যায় নিহত মামুন একটি বিদ্যুৎ পুলের লোহার রড় ব্যবহার করে উঠে, এবং বিদ্যুৎ সর্ট খেয়ে সেই লোহার রড়ের ওপরে পড়ে যায়, তাহার মাজার সাথে বিদুৎ খুটির সাথে গামছা বাধা থাকার জন্য সর্ট হয়ে মারা গেলেও লাশটি নিচে পড়েনি। নিহতের লাশটি ঘুটির সাথে উল্ট হয়ে ঝুলছিলো।
শুক্রবার (১৯ জুন) সকালে স্থানীয় কৃষক ও পথচারীরা মাঠের মধ্যে বৈদ্যুতিক খুঁটির উপর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য